Logo
Logo
×

আন্তর্জাতিক

লক্ষ‌্য পূর‌ণে ব‌্যর্থ বি‌জে‌পি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৫:৩১ পিএম

লক্ষ‌্য পূর‌ণে ব‌্যর্থ বি‌জে‌পি

ভার‌তের অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হ‌লো। মঙ্গলবার শুরু হওয়া ভোটগণনা বুধবার সকা‌লে শেষ হওয়ার পর স্পষ্ট হয়েছে জনরায়। তা‌তে ন‌রেন্দ্র মো‌দির বি‌জে‌পি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শুধু তাই নয়, ৪০০ পার করার লক্ষ‌্য ঘোষণা কর‌লেও, ৩০০ আসনের গণ্ডি টপকাতে পারেনি। বি‌জে‌পির এন‌ডিএ জোট সরকার গঠ‌নে প্র‌য়োজনীয় সংখ‌্যা পেরোতে পেরেছে। কিন্তু, কার্যত তা‌দের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কং‌গ্রে‌সের ই‌ন্ডিয়া জোট। জল্পনা উঠছে, খেলা পা‌ল্টে দি‌য়ে সরকার গঠ‌নের চেষ্টা করতে পারে তারাও।

৫৪৩ আসনের লোকসভা নির্বাচন হলেও ৫৪২টি আসনের ফল গণনা ‌শেষ হয় বুধবার ভোর নাগাদ। সুরাট লোকসভা কেন্দ্রের বি‌জে‌পি প্রার্থী মুকেশ দালাল আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ফ‌লে সব আসনের ফলটই মি‌লে‌ছে। মোদির নাম নিয়ে ভোটের লড়াইয়ে নামা বি‌জে‌পি পে‌য়ে‌ছে সব মি‌লি‌য়ে ২৪০। সরকার গঠন কর‌তে দরকার ২৭২। ফ‌লে এককভা‌বে সরকার গড়া সম্ভব নয়। নির্ভর কর‌তে হ‌বে জো‌টের তিন‌টির অ‌ধিক দ‌লের ওপর। ২০১৪ এবং ২০১৯ সালে যথাক্রমে ২৮২ এবং ৩০৩টি আসন পেয়েছিল মোদির দল।

এবার এন‌ডিএ জোট পে‌য়ে‌ছে সব মি‌লি‌য়ে ২৯৩ আসন। আ‌গেরবা‌রের চে‌য়ে ৬৭ আসন কম! আর কং‌গ্রে‌সের ই‌ন্ডিয়া জোট আ‌গেরবা‌রের চে‌য়ে ১১৫‌টি বে‌শি পে‌য়ে‌ এবার হ‌য়ে‌ছে ২৩৪ আসন। অন‌্যান‌্যরা পে‌য়ে‌ছে ১৬ আসন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন