Logo
Logo
×

আন্তর্জাতিক

৫৩৯ আসনের ফল ঘোষণা

এনডিএ ২৯৪, ইন্ডিয়া জোট ২২৯

Icon

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৬:১৬ এএম

এনডিএ ২৯৪, ইন্ডিয়া জোট ২২৯

মঙ্গলবার দিবাগত রাত ১টা পর্যন্ত ভারতের লোকসভা নির্বাচনে মোট ৫৩৯টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) এনডিএ পেয়েছে ২৯৪ আসন। আর ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২২৯টি। বাকি ১৬টি আসন পেয়েছে জোটের বাইরের দল। ৪টির ফল ঘোষণা বাকি রয়েছে।

আর একক দল হিসেবে ২৪০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। আর ৯৭টি আসনে জিতেছে কংগ্রেস, ২ টিতে এগিয়ে। ৪২টি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। ২৯টি আসন পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ১৮টি আসনে জয় পেয়েছে দ্রাভিদা মুন্নেত্র কাঝাগাম (ডিএমকে)। জনতা দল পেয়েছে ১২টি আসন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন