Logo
Logo
×

আন্তর্জাতিক

এনডিএ জোট সরকার গঠনের বার্তা দিলেন মোদি

Icon

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৪:৪১ এএম

এনডিএ জোট সরকার গঠনের বার্তা দিলেন মোদি

এনডিএ জোট সরকার গঠনের বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুর্নীতিতে লজ্জার সব সীমা পার যখন হয়, তখন দুর্নীতি শক্তিশালী হয়। তৃতীয় এনডিএ সরকার সমস্ত রকমের দুর্নীতি ছেঁটে ফেলবে। সেবাভাবকে সঙ্গে নিয়ে চলাই হবে বিজেপির সদস্যদের চলার রাস্তা। 

মোদি বলেন, অন্ধ্রে চন্দ্রবাবুর এনডিএ ভালো করেছে। বিহারেও নীতীশবাবুর নেতৃত্বে এনডিএ ভালো করেছে। একটা সময় দেশ নিরাশায় ছিল। পরে তা থেকে বিজেপি দেশের উন্নয়ন করে।

মোদি আরও বলেন, 'বিকশিত ভারতের জন্য বড় সিদ্ধান্ত নিতে হবে। একসঙ্গে দেশকে চলতে হবে। ৬ দশক পরে দেশের জনতা নতুন নিদর্শন রেখেছেন। ৬ দশক পর জনতা কোনো জোটকে ক্ষমতায় এনেছে। আপনাদের আশীর্বাদ নতুন উৎসাহ দেবে আমাদের।'

তিনি বলেন, ‘গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বিনিয়োগ বাড়বে। দেশকে দুনিয়ার তৃতীয় বড় অর্থনীতি তৈরিতে এনডিএ সরকার পুরো শক্তি দিয়ে কাজ করবে। করোনার সময় দেখা গিয়েছে ভারতের ভ্যাকসিন ক্যাপাসিটি দুনিয়াকে বাঁচিয়েছে। মোদী চন্দ্রযানেরও প্রশংসা করেন। 

কেন্দ্রের কাজের প্রশংসা করে মোদি বলেন, দেশ গত ১০ বছরে বড় বড় পদক্ষেপ করেছে। দুনিয়ার সবচেয়ে বড় জনকল্যাণকারী যোজনা হয়েছে। ১২ কোটি মানুষকে জল পেয়েছেন স্বাধীনতার ৭০ বছর পর।  রেশন সহ কেন্দ্রের এমন বহু কাজের প্রশংসা করেন মোদী। তুলে ধরেন জিএসটি, কাশ্মীরের ৩৭০ ধাররা অবলুপ্তির কথা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন