২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেই ১৮টার মধ্যে ৯টি আসন হারাতে যাচ্ছে দলটি। আর ওই নির্বাচনে হেরেছিল এমন ১০টি আসনে এবার জিততে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ১১টি আসনে এগিয়ে আছে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে।

