Logo
Logo
×

আন্তর্জাতিক

ভোট গণনার শুরুতেই এগিয়ে মোদী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৫:০৫ পিএম

ভোট গণনার শুরুতেই এগিয়ে মোদী

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে (ভারতীয় সময় ৮টা) এই ভোট গণনা শুরু হয়। পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফল আসতে থাকে। 

প্রাথমিক ফল অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোট ২৭৬টি আসনে এগিয়ে রয়েছে। ২৭২টি আসন হলেই ভারতে সরকার গঠন করা যায়। অন্যদিকে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট ইন্ডিয়া ২২২টি আসনে এগিয়ে রয়েছে। এ ছাড়া অন্যান্য প্রার্থীরা ২১টি আসনে এগিয়ে রয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

গত ১৬ মার্চ লোকসভা ভোটের সূচি প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ১৯ এপ্রিল। সেই থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দফায় ভারতের ৫৪৩ লোকসভার আসনে ভোট নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৫ কোটি ভারতীয় ভোটার ভোট দিয়েছেন।

এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী্য ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদীর সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।

গত শনিবার নির্বাচন শেষ হওয়ার পর বিভিন্ন ভোট ফেরত জরিপে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ৫৪৩টি লোকসভার আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলা হয়েছে। এমনকি ২০১৯ সালের মতো ৩০৩টির চেয়ে বেশি আসন একাই পেতে পারে বিজেপি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন