Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি!

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:১৯ এএম

পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি!

আজ শনিবার ভারতের লোকসভা নির্বাচনের ছিল শেষ দফার ভোট গ্রহণ হয়। এই ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে বুথফেরত জরিপ। ‘এবিপি আনন্দ ও সি-ভোটার’ বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে এবার পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। এবার সবচেয়ে বেশি আসন পাবে নরেন্দ্র মোদির দল বিজেপি।

এবিপি আনন্দ ও সি-ভোটার এর বুথ ফেরত জরিপে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রসে ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে। আর বাম-কংগ্রেস জোট জিততে পারে ১ থেকে ৩টি আসনে। আর ৪২টি আসনের মধ্যে বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে যাচ্ছে। 

এদিকে ‘টিভি-৯’ বুথফেরত জরিপ বলছে, বিজেপি জিততে পারে ২০টি আসনে। আর তৃণমূল জিততে পারে ২১টি আসনে। তারা অবশ্য কংগ্রেসের ভাগে দিয়েছে ১টি আসন। বাম দলকে শূন্যের কোঠায় রেখেছে।

এ বিষয়ে তৃণমূল বলেছে, ওই সমীক্ষা সঠিক হবে না। তৃণমূল বহু আসনে জিতবে। আর বিজেপি বলেছে, তারা এখনো মনে করছে কমপক্ষে তারা ৩০টি আসনে জিতবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন