Logo
Logo
×

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প আদালতে দোষী সাব্যস্ত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৮:১৬ পিএম

ডোনাল্ড ট্রাম্প আদালতে দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১১ জুলাই সাজা ঘোষণা করা হবে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এ রায় দেন। ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এ প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে বলে অনেকে ধারনা করছেন। তবে আইনজ্ঞরা বলছেন, তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।

রায়ের পর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা তার জন্য মর্যাদাহানিকর। তিনি ন্যায়বিচার পাননি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন।

আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আপাতত, ট্রাম্প কোনো আনুষ্ঠানিক প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধের সম্মুখীন হচ্ছেন না। তিনি নির্বাচনে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন