Logo
Logo
×

আন্তর্জাতিক

সন্তান ছেলে না মেয়ে, জানতে স্ত্রীর পেট কাটলেন স্বামী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০১:৫৯ এএম

সন্তান ছেলে না মেয়ে, জানতে স্ত্রীর পেট কাটলেন স্বামী

পান্না লাল। ছবি: এনডিটিভি

অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে থাকা সন্তান ছেলে না মেয়ে, তা জানতে কাঁচি দিয়ে তার পেট কেটে ফেলেন স্বামী। পরে ওই নারীকে বাঁচানো গেলেও পেটের সন্তানকে বাঁচানো যায়নি। ভারতের উত্তর প্রদেশের বাহাদুন এলাকায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়, যদিও পরে জানা যায় ওই সন্তান ছিল ছেলে। কিন্তু ততক্ষণে সবকিছু শেষ। পরে এই ঘটনায় মামলা হয়। ওই মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম পান্না লাল। ২০২০ সালের নভেম্বরের এই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী অনিতা।

২২ বছর ধরে সংসার করেন পান্না–অনিতা দম্পতি। তাদের পাঁচ সন্তানের সবাই মেয়ে। ছেলে সন্তানের জন্য প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন পান্না। অনিতার পরিবার তাকে অনেক বোঝালেও তিনি অনিতাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেন। ডিভোর্স দিয়ে অন্য আরেকটা বিয়ে করে ছেলে সন্তান চান বলে জানান তিনি। এরই মধ্যে অনিতা আবারও অন্তঃসত্ত্বা হন। ঘটনার দিন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অনিতা। 

গর্ভের সন্তানের লিঙ্গ কি তা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন পান্না। এ সময় পান্না হুমকি দেন, তিনি পেট কেটে দেখবেন সন্তান ছেলে নাকি মেয়ে। মেয়ে হলে পরে মেরে ফেলারও হুমকি দেন তিনি। পরে ভয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় অনিতাকে ধরে কাঁচি দিয়ে পেট কেটে ফেলেন। এতে পেটের নাড়ি বেরিয়ে গিয়েছিল তার। 

এ সময় চিৎকার শোনে আশপাশের লোকজন এসে দ্রুত হাসপাতালে নিলে বেঁচে যান অনিতা। তবে, সন্তানকে বাঁচানো যায়নি। জানা যায়, সন্তানটি ছিল ছেলে। ওই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান পান্না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন