যে কারণে ভিজিট ভিসায় মক্কা প্রবেশ নিষিদ্ধ করলো সৌদি আরব
ভিজিট ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ করলো সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর দিয়েছে।
বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় বলেছে, ভিজিট ভিসাধারীরা হজ করার অনুমতি পাবেন না। তাই তাদের মক্কা এড়িয়ে চলতে হবে।
সৌদি আরবে আজ শুক্রবার হজ মৌসুম শুরু হয়েছে। চলবে ২১ জুন পর্যন্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই ভিজিট ভিসাধারীদের এই সময়ের মধ্যে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। সৌদি প্রবিধান অনুযায়ী জরিমানার বিষয়েও সতর্ক করা হয়েছে।
হজের আনুষ্ঠানিকতা চলাকালে অনুমোদিত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

