Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের আহ্বান জানাল সহস্রাধিক ইসরায়েলি শিক্ষাবিদ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০২:১১ এএম

যুদ্ধ বন্ধের আহ্বান জানাল সহস্রাধিক ইসরায়েলি শিক্ষাবিদ

সহস্রাধিক ইসরায়েলি শিক্ষাবিদ গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। বুধবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ওই শিক্ষাবিদরা সম্মিলিতভাবে একটি পিটিশনে স্বাক্ষরের মাধ্যমে এই আহ্বান জানান। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ এবং প্রশাসকরা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। সেখানে সরকারকে গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

‘ইসরায়েল সরকারকে যুদ্ধ বন্ধ করা ও বন্দীদের প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান’ শিরোনামের ওই পিটিশনে বলা হয়েছে, যুদ্ধের সমাপ্তি এবং বন্দীদের প্রত্যাবর্তন ইসরায়েলের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নৈতিক দায়িত্ব।

স্বাক্ষরকারীরা আরো বলেন, এই যুদ্ধ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও প্রাথমিক এই উদ্দেশ্যটি ইতোমধ্যে অর্জন হয়ে গেছে। নেতৃত্বের রাজনৈতিক বেঁচে থাকার লক্ষ্য ছাড়া যুদ্ধ চালানোর অধিকার নেই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন