ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের শুধু একটাই ভয়
আউটলুক ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৪, ০২:৫৯ এএম
আজারবাইজান-সংলগ্ন ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার সময় গত রবিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ান এবং আরো ছয়জন নিহত হন। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। পশ্চিমাদের নিষেধাজ্ঞা কারণে ইরানের বিমানখাত তেমন আধুনিকায়ন হয়নি। প্রায় দেশটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। দেশটিতে বারবার বিমান বিধ্বস্তের কারণ হিসেবে পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে সরাসরি দায়ী করা হয়।
মার্কিন প্রশাসন আশঙ্কা করছে, এবারের দুর্ঘটনার জন্য ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করতে পারে। এতে সংকট বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাই বাইডেন প্রশাসন এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাইসির আকস্মিক মৃত্যুতে ইরান কী প্রতিক্রিয়া দেখায় সেটি বোঝার চেষ্টা করছে দেশটি। আর আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যাশা করছে। এছাড়া ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়াতে পারে বলে সতর্ক রয়েছে তারা।
ওয়াশিংটন পর্যবেক্ষণ করছে, ইরান কীভাবে তাদের রাজনৈতিক সংকট মোকাবিলা করে এবং তাদের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হতে পারেন সেটি পর্যবেক্ষণ করছে। বাইডেন প্রশাসনের বিশ্বাস, ইরান আঞ্চলিক নীতিতে বড় পরিবর্তন করতে গেলে তাৎক্ষণিক কিছু সমস্যাগুলোর মুখে পড়বে। যার মধ্যে প্রক্সি বাহিনীকে সহায়তা করা। এটি আরব রাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেলে।
মার্কিন একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমি কোনো নীতি পরিবর্তনের বিষয়ে বাজি ধরছি না।
এদিকে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানের মৃত্যুর জন্য "সরকারি শোক" প্রস্তাব করেছেন। মিলার আরো বলেন, "ইরান যেহেতু একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছে, আমরা ইরানের জনগণ এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।"
ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়লে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছিল তেহরান উল্লেখ করে তিনি বলেন, 'ইরান সরকার আমাদের কাছে সহায়তা চেয়েছিল। আমরা তাদেরকে স্পষ্ট করে জানাই যে আমরা সহায়তা দেব। এ ধরনের পরিস্থিতিতে যেকোনো বিদেশি সরকারের কাছ থেকে আসা অনুরোধে আমরা সাড়া দিয়ে থাকি। তবে শেষ পর্যন্ত মূলত লজিস্টিক কারণে আমরা সহায়তা দিতে পারিনি'।
এদিকে তেহরান, ওয়াশিংটনকে এই দুর্ঘটনার দায় দিতে পারে—এ বিষয়টি নিয়ে উদ্বেগে আছেন কী না, এই প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, 'এই দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে কোনো ভূমিকা নেই।' 'দুর্ঘটনার কারণ কি হতে পারে, সেটা নিয়ে আমি জল্পনা কল্পনা করতে পারি না'।
মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটি বিধ্বস্তের পর ভয় ছিল তেহরান দ্রুত অভিযোগ করতে পারে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর সঙ্গে জড়িত। যদিও খারাপ আবহাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। কিছুক্ষণের জন্য তিনি ভাবছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি এভাবেই শুরু হবে? সূত্র : পলিটিকো
