Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলে সরকারবিরোধী ব‌্যাপক বি‌ক্ষোভ, সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৪, ১১:০৪ পিএম

ইসরায়েলে সরকারবিরোধী ব‌্যাপক বি‌ক্ষোভ, সংঘর্ষ

ইসরায়েলে পুলিশ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় ১০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আজ সোমবার (২০ মে) তেল আবিব-জেরুজালেম মহাসড়কের শার হাগাই জংশনের কাছে এই সংঘর্ষ হয়। 

দ্য টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ব্রাদার্স ইন আর্মস গ্রুপের বিক্ষোভকারীরা হাইওয়ে অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের দাবি, তাদের ১০ জনকে আটক করা হয়েছে।

বিক্ষোভকারীরা তারা বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচন আহ্বান জানিয়েছে। তারা বলছে, সরকার গত ৭ অক্টোর হামাসের হাতে বন্দীদের ফেরত আনতে ব্যর্থ হয়েছে। উত্তর ও দক্ষিণের হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। 

এদিকে যখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে তখন অন্য এলাকা থেকে বেশ কয়েকটি বিক্ষোভকারীদের দল জেরুজালেমের দিকে যাচ্ছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন