Logo
Logo
×

আন্তর্জাতিক

ছাড় দিতে নারাজ নেতানিয়াহু, সৌদি আরবও অনড়

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৭:৫৭ পিএম

ছাড় দিতে নারাজ নেতানিয়াহু, সৌদি আরবও অনড়

কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমত হলেই সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ সৃষ্টি হবে বলে বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কোনো অবস্থাতেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন না।

সুলিভান রবিবার ইসরায়েল সফরে যান। এর আগে তিনি বাইডেন প্রশাসনের 'অখণ্ড মধ্যপ্রাচ্য অঞ্চল নিয়ে ব্যাপকভিত্তিক দর্শন' নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন। আলোচনাটি 'গঠনমূলক' হয়ছে বলে হোয়াইট হাউস জানায়।

কিন্তু নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি যদি নাও হয়, তবু তিনি ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না। তবে রিয়াদ ও ওয়াশিংটন বলেছে, দ্বিরাষ্ট্র সমাধানের পথে তাৎপর্যপূর্ণ অগ্রগতি না হলে দ্বিপক্ষীয় চুক্তিতে সই করবে না।

সুলিভান রবিবার নেতানিয়াহুর সাথে বৈঠকে তাকে সৌদি আরবের সঙ্গে বৈঠকের অগ্রগতি সম্পর্কে জানান। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হ্যানেগবি এবং কৌশলগত মন্ত্রী রন ডারমারের সঙ্গেও আলোচনা করেন। তিনি তাদের সাথে গাজায় আটক পণবন্দি মুক্তি, হামাসকে পুরোপুরি পরাজিত করার মতো বিষয় নিয়ে আলোচনা করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন