Logo
Logo
×

আন্তর্জাতিক

রাইসির জন্য দোয়া চেয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

Icon

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:৪১ এএম

রাইসির জন্য দোয়া চেয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

আয়াতোল্লা আলি খামেনি। ছবি: আলজাজিরা

প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনি। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) সদস্যেদের পরিবারের সঙ্গে এক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করে তিনি। 

রোববার (১৯ মে) ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অনলাইনের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

খামেনি বলেন, আমি আশা করি আল্লাহ আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ও তার সহযাত্রীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন। 

তিনি বলেন, এই সরকারি কর্মচারীদের সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করতে হবে। দেশের জন্য কাজ করা নিয়ে ইরানিদের উদ্বিগ্ন বা দুশ্চিন্তার কিছু নেই। দেশ চালানোর কাজে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। 

প্রসঙ্গত:  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। 

জানা গেছে, সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। পথিমধ্যে বিরূপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন