Logo
Logo
×

আন্তর্জাতিক

গভীর এক অনিশ্চয়তায় ডুবছে ইরানিরা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:২২ এএম

গভীর এক অনিশ্চয়তায় ডুবছে ইরানিরা

ছবি: আল-জাজিরা

প্রেসিডেন্ট রাইসি এবং অন্যর প্রকৃতই কি অবস্থায় আছেন তা জানতে গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন ইরানের প্রতিটি মানুষ। 

রোববার (১৯ মে) ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনলাইনের লাইভ আপডেটে বিশ্লেষক আবাস আসলানির বরাতে এই তথ্য জানিয়েছে। 

আলজাজিরাকে আসলানি বলেন, কেউ জানে আসলে কি ঘটেছে এবং প্রেসিডেন্ট ও স্থানীয় কর্মকর্তারা কি করছেন। কারণ পরিস্থিতি খুবই জটিল। 

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আসলানি বলেন, যত সময় যাচ্ছে আশা তত ফুরিয়ে যাচ্ছে। কারণ পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং চারপাশ অন্ধকার হয়ে আসছে। 

তিনি বলেন, রাজধানী তেহরানের মানুষ গভীর এক অনিশ্চয়তা ডুবে যাচ্ছে। 

প্রসঙ্গত:  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। 

জানা গেছে, সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। পথিমধ্যে বিরূপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন