Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত

উদ্ধার তৎপরতায় গিয়ে প্রথমে তিন কর্মী নিখোঁজ বললেও পরে রেডক্রিসেন্টের অস্বীকার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:০৩ এএম

উদ্ধার তৎপরতায় গিয়ে প্রথমে তিন কর্মী নিখোঁজ বললেও পরে রেডক্রিসেন্টের অস্বীকার

ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজে গিয়ে তিন উদ্ধারকর্মী নিখোঁজ হয়েছেন খবরটি অস্বীকার করেছে। যদিও প্রথমে রেড ক্রিসেন্ট বলেছিল, তাদের তিন কর্মী নিখোঁজ হয়েছেন। পরবর্তীতে সংস্থাটি তা অস্বীকার করে।

রোববার (১৯ মে) ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রেড ক্রিসেন্টের এক মুখপাত্রের বরাতে বিবিসি জানিয়েছিলে, বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তিন উদ্ধারকর্মী নিখোঁজ হয়েছেন। 

ওই মুখপাত্র আরও জানায়, উদ্ধারকারী দলটি হেলিকপ্টারটি যে স্থানে বিধ্বস্ত তার কাছাকাছি পৌঁছেছে বলেও জানান ওই মুখপাত্র। 

উদ্ধারকারীরা বলছেন, ভয়াবহ রকমের ঠান্ডা এবং  ঘটনাস্থলে যাওয়ার রাস্তায় বাড়তি বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ধীরগতির হবে। 

প্রসঙ্গত:  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। 

জানা গেছে, সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। পথিমধ্যে বিরূপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন