Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৮:৪৩ পিএম

ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হামাস। ঘনবসতিপূর্ণ রাফায় ইসরায়েলি আগ্রাসন তাদের এ ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বাধ্য করেছে। স্থানীয় সময় শুক্রবার এক ভিডিও বার্তায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের আবু ওবায়দা এসব কথা বলেন।

আবু ওবায়দা বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার বিষয়ে পরিপূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা তাদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সৈন্যদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দী করা ছাড়া আর কিছুই পাবে না। এর কারণ হচ্ছে আমরা এই ভূখণ্ডের বাসিন্দা এবং এর আসল মালিক আমরা। 

আবু ওবায়দা আরো বলেন, গত ১০ দিনে ইহুদিবাদী ইসরায়েলের ট্যাংক, সৈন্যবাহী গাড়ি এবং বুলডোজারসহ ১০০টি সামরিক যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছি। তারা বড় রকমের হতাহতের মুখে পড়েছে। হামাস যোদ্ধারা টানেল থেকে বিস্ফোরণ ঘটিয়ে, রকেট ও মর্টারের গোলা ছুঁড়ে এবং স্নাইপারের মাধ্যমে ইসরায়েলি সেনাদের হতাহত করেছে। কিন্তু গাজায় ইসরায়েল সেনাদের ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য দখলদার বাহিনী প্রকাশ করে না।”

আবু ওবায়দা বলেন, হামাস যোদ্ধারা রাফা শহরের পূর্বাঞ্চলে ইহুদিবাদী সেনাদের মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে। রাফা, যেইতুন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে আগ্রাসন চালিয়ে ইসরায়েল বড় রকমের ভুল করেছে বলেও উল্লেখ করেন তিনি। আবু ওবায়দা বলেন, ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের জন্য এখন সহজ লক্ষ্যবস্তু। 

আবু ওবায়দা আরো বলেন, তারা ভেবেছিল সাত মাস ধরে গাজা ভূখণ্ডের সবকিছু জ্বালিয়ে দিলে সামান্য প্রতিরোধের মুখে পড়বে। কিন্তু তারা এখন বিস্মিত হচ্ছে যে, তারা দোজখের মধ্যে পড়েছে। গাজায় তারা আগের চেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন