Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার ছোড়া এক অস্ত্র মহাকাশে নিশ্চিহ্ন করে দিতে পারে যুক্তরাষ্ট্রকে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:২০ এএম

রাশিয়ার ছোড়া এক অস্ত্র মহাকাশে নিশ্চিহ্ন করে দিতে পারে যুক্তরাষ্ট্রকে

ছবি: সংগৃহীত

ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে মহাকাশে কসমস-২৫৫৩ নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রাশিয়া। ধারণা করা হচ্ছে, সেটিতে স্যাটেলাইটবিরোধী পারমাণবিক অস্ত্র ব্যবস্থা থাকতে পারে। যার বিস্ফোরণ ঘটিয়ে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে থাকা যুক্তরাষ্ট্রের মহাকাশ যানগুলো উড়িয়ে দিতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে ইউক্রেনের সংবাদমাধ্যম পাবদা এই খবর দিয়েছে। 

পাবদার প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালর ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে মহাকাশে কসমস-২৫৫৩ নামে গবেষণামূলক মহাকাশ যান উৎক্ষেপণ করে রাশিয়া। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য স্যাটেলাইটবিরোধী অস্ত্রের উপাদান পরীক্ষার জন্য ওই স্যাটেলাইটটি নকশা করা হয়েছে। যা পারমাণবিক ডিভাইস বহন করতে পারবে।

সূত্র বলছে, কসমস-২৫৫৩ স্যাটেলাইট পারমাণবিক অস্ত্র বহন করে না। আবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন, স্যাটেলাইটটিতে রাশিয়ান নতুন অস্ত্র ব্যবস্থার অপারমাণবিক উপাদান রয়েছে। 

অন্যদিকে, পাবদার ওই প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া যদি এই অস্ত্র ব্যবস্থা মোতায়েন করে তবে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে থাকা শত শত স্যাটেলাইট ধ্বংস করতে পারবে মস্কো। আর মহাকাশের এই অংশেই মূলত যুক্তরাষ্ট্র সরকার ও স্পেসএক্সের সম্পদের আধিপত্য বেশি। 

একটি সূত্র স্যাটেলাইটটিকে ওই অস্ত্রের প্রাথমিক সংস্করণ বলে দাবি করেছে। তবে অন্যরা বলছেন, রাশিয়ার মহাকাশ কর্মসূচিগুলি এতদূর পর্যন্ত উন্নত নয়। কসমস-২৫৫৩ স্যাটেলাইটটি এখনো পৃথিবীর চারপাশের ‘অস্বাভাবিক কক্ষপথে’ ঘুরছে।  গত কয়েক মাস ধরেই বাইডেন প্রশাসন এবং কংগ্রেস রাশিয়ার কথিত এই স্যাটেলাইটবিরোধী পারমাণবিক কর্মসূচির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে আছে। 

এদিকে, এই স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রসকসমসও জানিয়েছিল। যদিও স্যাটেলাইটটির উদ্দেশ্য সম্পর্কে খুব কম তথ্যই তারা প্রকাশ করেছে। রুশ সংস্থা দুটি শুধু বলেছিল, ‘বিকিরণ এবং ভারি চার্জযুক্ত কণার সংস্পর্শে আসলেও’ এটি কাজ করবে এমন একটি ব্যবস্থা এর মধ্যে সন্নিবেশ করা হয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রগুলোর দাবি, মহাকাশ যানটি উৎক্ষেপণের উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ানদের বক্তব্য সঙ্গতিপূর্ণ নয়। তারা জোর দিয়ে বলেছেন, রাশিয়ান স্যাটেলাইটবিরোধী পারমাণবিক কর্মসূচির আওতায়-ই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন