Logo
Logo
×

আন্তর্জাতিক

১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৮:২৭ পিএম

১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। বুধবার (১৫ মে) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনের সময় আল কাসেম যোদ্ধারা একটি ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি ডি-৯ সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করেছে। এসময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। এই অভিযানে অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।’

তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, বুধবার জাবালিয়া শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে একটি ব্যাপক সামরিক অভিযান শুরুর ঘোষণা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন