Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল সম্ভবত গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৪, ১১:০৮ পিএম

ইসরায়েল সম্ভবত গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সমালোচনার পরও ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ শহর রাফায় বোমা হামলা জোরদার করেছে। এই হামলায় মার্কিন অস্ত্র ব্যবহারের জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলেছে, এটি পর্যালোচনা করা যুক্তিসংগত যে গত সাত মাসের যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে অস্ত্রের ব্যবহার করেছে। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল রাফায় অভিযান নিয়ে সামনের দিকে অগ্রসর হলে তারা কিছু অস্ত্রের চালান বন্ধ করে দেবেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তার দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, ‘আমাদের একা দাঁড়াতে হলে আমরা একাই দাঁড়াবো।’

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন। এরআগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে। আর বাইডেন এ দলের একজন সদস্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭১ জনে। এ সময়ে আহত হয়েছেন আরো ৭৮ হাজার ৬৪১ জন। এদিকে গাজায় উদ্ধারকারীরা বলেছ, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মৃতদেহ রয়েছে। সেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন