Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেললেন ক্রুদ্ধ ইসরাইলি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৪, ১০:২০ পিএম

জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেললেন ক্রুদ্ধ ইসরাইলি রাষ্ট্রদূত

সনদটি ছিড়ে ফেলার সময়কার একটি চিত্র। ছবিটি ভিডিও থেকে নেওয়া।

জাতিসংঘের সাধারণ পরিষদেই ফিলিস্তিন ইস্যুতে ভয়াবহ এক কাণ্ড ঘটালেন ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান। ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের সমর্থনে একটি প্রস্তাব পাসের ঠিক আগে আগে জাতিসংঘের সনদটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। 

সাধারণ পরিষদের ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে ১৪৩টি দেশ ভোট দেয়। যার মধ্যে ইসরাইলের ‘বন্ধু’ ভারতও ছিল। অন্যদিকে ২৫টি দেশ এই ভোট দেওয়া থেকে বিরত থাকে। আমেরিকা ও ইসরাইল-সহ ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। যদিও সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে প্রস্তাবটি পাস হয়ে যায়।

এদিকে প্রস্তাব পাসের  বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরাইলের রাষ্ট্রদূত বলেন, আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসেবে লেখা থাকবে।

তিনি এই প্রস্তাবটিকে জাতিসংঘ সনদের একটি ‘স্পষ্ট লঙ্ঘন’বলে অভিহিত করেন এবং বলেন, এটি গত মাসে নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোকে নস্যাৎ করেছে। আমি একটা আয়না দেখাতে চাই আপনাদের।

তারপর ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, জাতিসংঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলা হয়। আজ এমন একটা দেশকে সদস্যপদের জন্য সমর্থন জানানো হল যারা সন্ত্রাসবাদকে মদত দেয়। জঙ্গিদের আশ্রয় দেয়। সন্ত্রাসবাদ নিয়ে যে সনদ তা আপনারাই আজকে ছিড়ে ফেললেন। আমি তারই প্রতিচ্ছবি। 

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজও ওই প্রস্তাব পাসের নিন্দা জানিয়েছেন। তিনি একে একটি ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন, যা ‘জাতিসংঘের  পক্ষপাতের দিকটি তুলে ধরেছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, জাতিসংঘে ফিলিস্তিনিদের মর্যাদা বাড়ানোর সিদ্ধান্ত হামাস সন্ত্রাসীদের জন্য একটি পুরষ্কার। কারণ তারা হলোকাস্টের পর থেকে ইহুদিদের ওপর সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে।

এদিকে, ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন নিরাপত্তা পরিষদের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য অনুরোধ করবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সতর্ক করেছে, তারা সম্ভবত নিরাপত্তা পরিষদে এই ধরনের প্রস্তাবে ভেটো দেবে। গত মাসে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বাধায় ভেটো দেয়।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, একটি খসড়া রেজ্যুলুশন পাস করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষে কমপক্ষে ৯জন সদস্য থাকতে হয় এবং স্থায়ী সদস্যদের মধ্যে কেউ ভেটো না দিলেই কেবল তা পাস হবে। স্থায়ী সদস্য দেশ হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন