Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলে বন্ধ হচ্ছে আল জাজিরা, সরঞ্জাম জব্দের নির্দেশ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১২:৩৮ এএম

ইসরায়েলে বন্ধ হচ্ছে আল জাজিরা, সরঞ্জাম জব্দের নির্দেশ

ইসরায়েলে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা বন্ধে ভোট দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। তবে সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা জানা যায়নি। আজ রবিবার (৫ মে) দেশটির মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত একটি আইন পাস হয়।

পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স (সাবেক টুইটারে) এক পোস্টে বিষয়টি জানান। তিনি সেখানে লেখেন, ‘ইসরায়েলে উসকানিমূলক চ্যানেল আলজাজিরা বন্ধ করা হবে। সর্বসম্মতিক্রমে তা পাস হয়েছে। আমার নেতৃত্বাধীন সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলে উসকানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেওয়া হবে।’

অপরদিকে ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি বলেন, তিনি আল জাজিরার বন্ধের আদেশে সই করেছেন। এটি অবিলম্বে কার্যকর হবে। এছাড়া আল জাজিরার ক্যামেরা, মাইক্রোফোন, সার্ভার, ল্যাপটপ, মোবাইলসহ অন্যান্য সরঞ্জাম জব্দের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী।

এদিকে দেশটির একজন আইনপ্রণেতা চ্যানেলটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাই আল জাজিরা কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারবে।

ইসরায়েল সরকারের এ সিদ্ধান্তের ফলে আল জাজিরার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ আরও বাড়ল। আবার এমন এক সময় আল জাজিরাকে নিষিদ্ধ করছে, যখন কাতার গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইসরায়েলের অভিযোগ, আল জাজিরা পক্ষপাতিত্ব করে। আর তারা ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসকে সহায়তা করছে। যদিও সংবাদমাধ্যমটি এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন