যুবদল সভাপতি টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ
প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:২৩ এএম
কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণের প্রতিবাদ এবং নিঃশর্তে অবিলম্বে মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় স্থানীয় সময় শুক্রবার এই সমাবেশের আয়োজন করে যুবদলের যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুবদলের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান, যুবদলের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি জাকির এইচ. চৌধুরী, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, শামীম মাহমুদ, অহিদুজ্জামান নিলু, আল মামুন সবুজ, রাহিমুল ইসলাম প্রিন্স, সোহাগ আফসার, মিজানুর রহমান মুরাদ, নূর হোসেন, মো. মিরাজ, লাল মিয়া, বদরুল ইসলাম চৌধুরী প্রমুখ ।
