Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানালো মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৮:৫২ পিএম

ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানালো মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলনের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন জানান। 

গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে চলমান ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন জানিয়ে বার্নি স্যান্ডার্স লিখেন, ‘১৯৬২ সালে, শিকাগো ইউনিভার্সিটিকে বর্ণবাদী নীতিমালার প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। ৬৩ সালে আমরা পৃথক গাত্রবর্ণের লোকের জন্য পৃথক স্কুলের বিরোধিতা করে আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম। কিন্তু আমরা সঠিক ছিলাম।’ 

তিনি আরো লিখেন, ‘আমি গর্বিত যে, আজ শিক্ষার্থীরা গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করছে। লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাও। তোমরা ইতিহাসের পাতার সঠিক পৃষ্ঠাতেই আসো।' 

এর আগেও বার্নি স্যান্ডার্স বলেছিলেন, ভিয়েতনাম যুদ্ধের অবসানের দাবিতে ৬০ বছর আগে তিনি নিজে ও ছাত্রসমাজ বিক্ষোভে যোগ দিয়েছিল। আজ গাজাও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ভিয়েতনামের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন