Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০২:৩৩ এএম

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এবার  ইসরায়েল বিরোধী
বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল। অনেক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে তাঁবু টানিয়ে ইসরায়েলি নির্মমতার প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। এবার যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও বিশ্ববিদ্যালয়গুলোতে তাঁবু টানিয়ে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ শুরু হয়েছে। শিক্ষার্থীরা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে তারা এই বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীরা গত দুই সপ্তাহে তাঁবু শিবির গেড়েছে অস্ট্রেলিয়ার প্রধান সব নগরীর বিশ্ববিদ্যালয়গুলোতে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম সিডনি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা গত সপ্তাহে প্রধান হলের বাইরে জড়ো হয়ে শিবির স্থাপন করে। এছাড়া, মেলবোর্ন, ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার অন্যান্য শহরগুলোতে একই ধরনের শিবির স্থাপন করেছে বিক্ষোভকারীরা।

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২০০ জন গ্রেপ্তার করেছে। তবে অস্ট্রেলিয়ার পুলিশ এখনও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী অবস্থানে যায়নি।  কোনও ধরপাকড় হয়নি। আবার যুক্তরাষ্ট্রের মতো সহিংসতার পরিস্থিতিও হয়নি। অস্টেলিয়ার বিক্ষোভ পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ রয়েছে।

শুক্রবার সিডনি বিশ্ববিদ্যালয়ে ৩০০ এর বেশি ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা অংশ নেয়। এর মধ্যে ৩৯ বছর বয়সী ম্যাট তার দুই বছরের ছেলেকে কাঁধে নিয়ে বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে শুধু ছাত্রসমাজই বিরোধিতা করছে না। “সেখানে কী হচ্ছে সেটি একবার অনুধাবন করতে পারলে আপনার দায়িত্ব হচ্ছে বিষয়টিতে জড়িত হওয়া, সচেতনতা বাড়ানো এবং সংহতি প্রকাশের চেষ্টা করা।”

সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মার্ক স্কট স্থানীয় বলেন, ফিলিস্তিনপন্থি বিক্ষোভ শিবির ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে। কারণ, সেখানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতো সহিংসতা দেখা যায়নি।

এদিকে সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে। তবে বিক্ষোভস্থলে কোনও পুলিশ উপস্থিত ছিল না।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রদেশ অস্ট্রেলিয়া সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচক হয়ে উঠেছে। গতমাসে গাজায় ইসরায়েলের হামলায় অস্ট্রেলিয়ার এক ত্রাণকর্মীও নিহত হয়। তবে ফিলিস্তিপন্থি বিক্ষোভকারীরা বলছে, সরকার শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়াতেই প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং তার সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন