Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের ৫২৭ পণ্যে ক্যানসার সৃষ্টির উপাদান পেয়েছে ইইউ

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:২৮ এএম

ভারতের ৫২৭ পণ্যে ক্যানসার সৃষ্টির উপাদান পেয়েছে ইইউ

এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে রপ্তানি করা ভারতের ৫২৭ পণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে। কদিন একই রাসায়নিকের অস্তিত্ব পাওয়ায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করা হয়েছিল। 

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশকয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-এর সেপ্টেম্বর থেকে ২০২৪- এর এপ্রিলের মধ্যে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সঙ্গে যুক্ত ৫২৭ টি পণ্যে ক্যানসার উপযোগী দূষিত উপাদান খুঁজে পেল। এর মধ্যে বাদাম, তিল বীজ (৩১৩), ভেষজ, মশলা (৬০) ও ডায়েটিক খাবার (৪৮) রয়েছে।

র‌্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফোড অ্যান্ড ফিড (আরএএসএফএফ) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিতে ব্যবহৃত একাধিক খাদ্যের উপর অনুসন্ধান চালিয়ে এই রাসায়নিকটি ৫২৫ টি খাদ্য পণ্যে পাওয়া গিয়েছে। যাদের মধ্যে ৩৩২ কি খাবারের উৎস ভারতে। ভারত ছাড়াও আরও একাধিক দেশ রয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই প্রায় ৮৭ টি পণ্যের চালান প্রত্যাখ্যান এবং বাকিগুলির মধ্যে অনেক পণ্যই বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব পণ্যের মধ্যেই ইথিলিন অক্সাইড যায় যা ক্যানসার সৃষ্টিকারী মুখ্য উপাদান। 

এর আগে হংকং এবং সিঙ্গাপুরে আমদানিকৃত একাধিক ভারতীয় পণ্য থেকেও ক্যানসার সৃষ্টিকারী ওই উপাদান পাওয়া গিয়েছিল। এরপর সেই ভারতীয় পণ্যগুলির ব্যবহার সে দেশে নিষিদ্ধ করা হয়। ইথিলিন অক্সাইড, মূলত বর্ণহীন গ্যাস, কীটনাশক রাসায়নিক পদার্থ এবং জীবাণুমুক্ত স্প্রে হিসেবেও ব্যবহার করা হয়। ইথিলিন অক্সাইড লিম্ফোমা এবং লিউকোমিয়া ক্যানসার প্রতিরোধে জীবাণুমুক্ত রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়। 

রামাইয়া অ্যাডভান্সড টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ বলেন, ইথিলিন অক্সাইড ছাড়াও আরও দুটি রাসায়নিক বিষাক্ত উপাদান পাওয়া গেছে। যার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হলো ইথিলিন গ্লাইকোল। যেটি মূলত কাশির সিরাপে ব্যবহার করা হয় এবং এর ফলে শিশুদের মৃত্যুও পর্যন্ত হতে পারে। সম্ভবত সালমোনেলা এবং ইকোলীইর বিরুদ্ধে পণ্য জীবনুমুক্ত করতে ইথিলিন অক্সাইড ব্যপকভাবে ব্যবহৃত হয়। 

তারা আরও জানান, যে কোনো দেশেরই উচিত, কোনে দেশ থেকে আনা দ্রব্যের নিরাপত্তা পরীক্ষা করা। দেশে আনা মাত্রই ব্যবহারের জন্যে বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয়। ২০২২ এবং ২০২৩ সালে ১২১ টি দূষিত ভারতীয় পণ্য চিহ্নিত করা হয়েছিল কিন্ত তারপরেও ভারত কোনো উপযুক্ত ব্যবস্থা নেয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন