ত্রুটি থাকায় টয়োটা ল্যান্ডক্রুজার ও লেক্সাস ফেরত নিতে বলল সৌদি আরব
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৮ এএম
গিয়ারে ত্রুটি থাকার কারণে টয়োটা ল্যান্ডক্রুজার ও লেক্সাস ব্র্যান্ডের ৩৩ হাজার ৩৫০টি গাড়ি কোম্পানিকে ফেরত নিতে বলেছে সৌদি আরব। সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গিয়ারে ত্রুটি থাকায় গাড়িগুলো ব্যবহারকারীদের কাছ থেকে প্রত্যাহার করা হচ্ছে। ত্রুটির কারণে গিয়ার নিউট্রালে থাকলেও গাড়ি সামনের দিকে যেতে পারে। যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
প্রত্যাহারকৃত গাড়ির মধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার ২০২০-২০২৪ মডেলের প্রায় ২৮ হাজার ৬২৭টি এবং লেক্সাস LX600 এবং LX500 ২০২০-২০২৪ মডেলের ৪৭২৩টি গাড়ি রয়েছে।
সৌদি বাণিজ্য মন্ত্রণালয় ফেরত নিতে বলা গাড়ির ব্যবহারকারীদের স্থানীয় এজেন্ট আব্দুল লতিফ জামিল মোটরস কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে বলেছে এবং বিনামূলে গাড়িগুলোর প্রয়োজনীয় আপডেট নিতে বলেছে।
এ ছাড়া মন্ত্রণালয় গাড়ির মালিকদেরকে ডিফেক্টিভ প্রোডাক্টস রিকল সেন্টারের ওয়েব সাইটে গিয়ে গাড়ির চেসিসও এই প্রত্যাহারের আতওয়া পড়ে কিনা দেখে নিতে বলেছে।
