Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশে আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশন ঘেরাও

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

বাংলাদেশে আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশন ঘেরাও

নির্বাচনে হস্তক্ষেপ, গণতন্ত্রে বাধা এবং সীমান্তে হত্যাসহ বাংলাদেশে ভারতের আগ্রাসনের প্রতিবাদে দেশটির হাইকমিশন ঘেরাও করা হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার রাজধানী লন্ডনে ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে যুক্তরাজ্যে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এই  ঘেরাও কর্মসূচির আয়োজন করে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস (জিবিএএইচআর)

ঘেরাও কর্মসূচি অংশ নেওয়া বাংলাদেশিরা বলেন, এখন বাংলাদেশে গণতন্ত্র নেই। মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। ভারত ২০০৮ সাল থেকে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এর বিনিময়ে ভারত বাংলাদেশ থেকে সকল প্রকার সুবিধা নিচ্ছে। সীমান্তে হত্যা চালাচ্ছে। ক্ষমতার জন্য শেখ হাসিনা কোনো প্রতিবাদ করছে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন