Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় উড়ন্ত ২ হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পিএম

মালয়েশিয়ায় উড়ন্ত ২ হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই হেলিকপ্টারের ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। 

স্থানীয় সময় সাড়ে ৯টার দেশটির লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ বেঁচে নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এক খবরে এই তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটি জানায়, রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়া দিচ্ছিল হেলিকপ্টার দুটি। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং দুচি হেলিকপ্টারই বিধ্বস্ত হয়। 

স্থানীয় মিডিয়ার খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রথমে একটি হেলিকপ্টারের পাখা অপরটির পাখায় ঘষা খায়। পরে দুটি হেলিকপ্টারই মাটিতে বিধ্বস্ত হয়। 

র‌য়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী বলেছে, ঘটনাস্থলেই সবাই মারা যান। তাদের লাশ শনাক্তের জন্য লুমাতের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

দুই হেলিকপ্টারের মধ্যে এইচওএম এম৫০৩-৩ মডেলটিতে সাত আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে এটি বিধ্বস্ত হয়ে রানওয়েতে পড়েছে। এছাড়া ফেননেক এম৫০২-৬ মডেলের হেলিকপ্টারটিতে তিন আরোহী ছিলেন। এটি বিধ্বস্ত হয়ে কাছাকাছি একটি সুইমিং পুলে পড়েছে। 

দেশটির ফায়ার এন্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে এই দুর্ঘটনার খবর পায়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন