Logo
Logo
×

আন্তর্জাতিক

মালদ্বীপে ৩০০ শতাংশ বেড়েছে চীনা পর্যটক

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

মালদ্বীপে ৩০০ শতাংশ বেড়েছে চীনা পর্যটক
২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তুলনায় ২০২৪ সালের একই সময়ে মালদ্বীপে ভারতীয় পর্যটক প্রায় ৪০ শতাংশ কমেছে। তবে এই সময়ে চীনা পর্যটক বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। সম্প্রতি মলদ্বীপের পর্যটন মন্ত্রী তাদের দেশে পর্যটক আগমনের মাসিক রিপোর্ট প্রকাশ করেছে। এতে এই তথ্য জানানো হয়।
 
ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মালদ্বীপে ৫৬ হাজার ২০৮ জন ভারতীয় পর্যটক ভ্রমণ করেছেন। আর ২০২৪ সালের একই সময়ে দেশটিতে ৩৪ হাজার ৮৪৭ জন ভারতীয় পর্যটক গেছেন। শতকরা হিসেবে এটি ৩৮ শতাংশ। 
 
এদিকে ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মালদ্বীপে ১৭ হাজার ৬৯১ জন পর্যটক ভ্রমণ করেছিলেন। তবে সেটি ২৮১ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের একই সময় ৬৭ হাজার ৩৯৯ জন পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছেন। 
 
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপে আগত পর্যটকদের তালিকায় শীর্ষে রয়েছে চীনা। আর ভারতের অবস্থান ছয়ে। ভারত এক সময়ে ১ নম্বর অবস্থানে ছিল। আর ২০২৩ সালের জানুয়ারি-নভেম্বরে মলদ্বীপে পর্যটকদের আগমনের পরিসংখ্যানে ভারতীয়রা রাশিয়ার পরে দ্বিতীয় স্থানে ছিল। ভারতের তুলনায় চীনা নাগরিকদের মালদ্বীপে আগমন বৃদ্ধি পায় ২০২০ সাল থেকে। 
 
গত বছরের ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপের পর্যটন বাজারে ভারতের আধিপত্য ছিল। তবে এই বছরের ২ জানুয়ারি থেকে এই অবস্থানের পরিবর্তন হতে থাকে। তখনও ভারতের অবস্থান ছিল তৃতীয়। ২১ জানুয়ারি ভারতের অবস্থান দাঁড়ায় ৫ এবং ৩ মার্চ ছয়ে। আর চীন ১০ নম্বর থেকে একে চলে আসে। 
এদিকে মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। সাময়িক ফলাফল অনুযায়ী, ৯৩ সদস্যের প্রতিনিধি পরিষদে মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) পেয়েছে ৬৬টি আসন।
 
বিশ্লেষকদের মতে পিএনসিএর জয় চীনের সাথে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মুইজ্জুর নীতির প্রতিই জোরালো সমর্থন বলে মনে করা হচ্ছে। চীনপন্থী হিসেবে পরিচিত মোহামেদ মুইজ্জু মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন