Logo
Logo
×

আন্তর্জাতিক

শেষ হয়েছে এল-নিনো

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পিএম

শেষ হয়েছে এল-নিনো

এল-নিনো আবহাওয়া পর্ব শেষ হয়েছে বলে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে। তবে সংস্থাটি এখনও নিশ্চিত হতে পারেনি এ বছরের শেষ দিকে লা-নিনা হবে কিনা।

এল-নিনো পরিস্থিতিতে সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব অস্ট্রেলিয়ায় উত্তপ্ত শুষ্ক আবহাওয়া দেখা যায় এবং আমেরিকায় আর্দ্রতা বেশি হয়। আর এর বিপরীত অবস্থা দেখা যায় লা-নিনা আবহাওয়ায়।

লা-নিনা না হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক ও পূর্ব অস্ট্রেলিয়ায় উত্তপ্ত আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ হওয়ায় এখানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে শতভাগ আশা করার উপায় নেই। কারণ আগে যত এল নিনো হয়েছে সেগুলোর সবই পরম্পর ভিন্ন ছিল। প্রতিবারই আবহাওয়ার বিরূপ পরিবর্তন দেখা গেছে। নানা প্রেক্ষাপট ও বিশৃঙ্খল আচরণের কারণে এল নিনোর বৈশিষ্ট্য বিজ্ঞানরীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি। সাধারণত প্রতি চার থেকে সাত বছরে একবার এল নিনো আসে। স্থায়ী হয়ে এক থেকে দেড় বছর।

এল নিনোর সময় তাপমাত্রা বাড়ে। লা নিনার সময় প্রায় একই পরিমাণ কমে যায়। দুই প্যাটার্নের ওঠানামার ঘটনাটি প্রায়ই নিরপেক্ষ থাকে। সাম্প্রতিক বছরগুলোয় তাপমাত্রা বারবার আগের রেকর্ড ছাড়িয়ে গছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, গত বছর জুলাই গড় তাপমাত্রা গত ৩৩ বছরের মধ্যে বেশি ছিল।

বাংলাদেশের কৃষিতে গত বছর এল-নিনোর ব্যাপক প্রভাব পড়ে। ক্ষতিগ্রস্ত হন লাখ লাখ কৃষক। এ বছর বাংলাদেশে গরমের শুরুতেই এল-নিনো সমাপ্ত হওয়ায় কৃষিতে বেশি প্রভাব না-ও পড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

সূত্র: জাকার্তা পোস্ট

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন