Logo
Logo
×

আন্তর্জাতিক

বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছে ইরান ও ইসরায়েল

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পিএম

বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছে ইরান ও ইসরায়েল

কিছুদিন আগেও গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভবনা তৈরি হয়। তবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের বা দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রস্তুত নয় বলে মন্তব্য করছিল বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। তাই যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছিল। 

এ কারণে ক্রমবর্ধমান সমালোচনা সত্ত্বেও ইসরায়েল ও ইরান মধ্যে হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেল আবিবকে অঘোষিতভাবে গাজায় হামলার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে শনিবার আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমসহ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দেশটির জন্য নতুন করে ১ হাজার ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করে। আর এর মাধ্যমে ইরান ও ইসরায়েল বৃহত্তর সংঘাতের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সহায়তা বিলটিকে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, এটি ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন। এটি পশ্চিমা সভ্যতাকে রক্ষার শামিল।’ 

তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এটি আগ্রাসনের শামিল।' 

ইরান এক সপ্তাহ আগে ইসরায়েলে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের পক্ষ থেকে বলা হয়, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলার প্রতিশোধ গ্রহণে তারা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সেখানে হামলায় ইরানের বিপ্লবী গার্ডের সাত সদস্য নিহত হয়। কনস্যুলেট ভবনে ওই হামলা ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হয়।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছিল, তারা ইরানে পাল্টা আঘাত হানবে।ইসরায়েলকে শুক্রবার ইরানের হামলার প্রতিশোধ নিতে দেখা যায়। ইসরাইলের পাল্টা হামলার পরপরই ইরানি মিডিয়া মধ্যপ্রদেশ ইসফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘গত রাতে যা ঘটেছে তা কোনো হামলা নয়। এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট। এ ধরনের কোয়াডকপ্টার আমাদের দেশে শিশুরা খেলনা হিসেবে ব্যবহার করে থাকে। যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলের সরকারের পক্ষ থেকে বড় ধরনের নতুন কোনো দুঃসাহসী পদক্ষেপ গ্রহণ করা না হয়, ততক্ষণ আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাবো না।’

মার্কিন কংগ্রেসের সিনিয়র এক সূত্র জানায়, ইরানের বিরুদ্ধে এটি কোনো প্রতিশোধমূলক হামলা ছিল কিনা সে ব্যাপারে ইসরায়েলের কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে গাজায় ইসরায়েল হামলা জোরদার করা হয়েছে। আর পশ্চিম তীরেও সংঘর্ষ বেড়ে গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন