Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় আরও ১৩ প্রাণহানি

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১০:২১ পিএম

ইসরায়েলি হামলায় গাজায় আরও ১৩ প্রাণহানি

গাজায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় বাসাবাড়িতে ইসরায়েলি হামলায় নিহন হয়েছেন আরও অন্তত আটজন। আল-জাজিরার খবর।

গতকাল (১৯) পশ্চিম তীরের তুলকারেমে নুর শামস শরণার্থী শিবিরে হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ (২০ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো হামলা করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। 

এছাড়া ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা বলছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় বাসাবাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহন হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

তাছাড়া সরায়েলি সৈন্যরা গাজার রাফাহ সংলগ্ন এলাকায় আরও সৈন্য মোতায়েন করেছে এবং কৃষিজমি ধ্বংস করছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী অবিরাম হামলায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যাতে কমপক্ষে ৩৪ হাজার ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৮৩৩ জন।
৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ শুরু করে। হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ জনে এবং গাজায় হামাসের হাতে বন্দী রয়েছেন কয়েক ডজন ইসরায়েলি নাগরিক ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন