Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি: জাতিসংঘ

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি: জাতিসংঘ

ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র

ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র বা স্থাপনাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। জাতিসংঘের এ সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলো সামরিক সংঘাতের লক্ষ্য হওয়া উচিত নয়। তিনি সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে তিনি বলেছেন যে ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ নিরাপদ’।

এদিকে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা একটি ভিডিও পোস্ট করেছে। তার ক্যাপশনে লেখা হয়েছে- ইসফাহানের পারমাণবিক কার্যক্রমের কেন্দ্র সম্পূর্ণ নিরাপদ।

ফুটেজে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ইসফাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রের অনেকটা কাছে দাঁড়িয়ে তার ঘড়ি পরীক্ষা করছেন। তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকেও দেখানো হয় যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট একটি যানের পাশে দাঁড়িয়ে ছিলেন বলে মনে হচ্ছে।
সূত্র : বিবিসি

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন