Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে পাল্টা হামলায় ‘না’, রাফায় অভিযানে সম্মতি যুক্তরাষ্ট্রের

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪৫ এএম

ইরানে পাল্টা হামলায় ‘না’, রাফায় অভিযানে সম্মতি যুক্তরাষ্ট্রের

ইরানের হামলার প্রতিক্রিয়ায় দেশটিতে পাল্টা হামলা চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সম্মতি দেয়নি। তবে রাফাহ অভিযানে দেশটিকে যুক্তরাষ্ট্র সম্মতি দিয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদপত্র দ্য নিউ আরবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে,  ইসরায়েল ইরানে পাল্টা হামলা না করার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাফাহ অভিযানের অনুমতি পেয়েছে।

একজন সিনিয়র কর্মকর্তা দ্য নিউ আরবকে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় একটি সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে সক্ষম হয়েছেন। এর বিনিময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকবে। 
তিনি দাবি করেন, ইরানের প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রশাসনের ইচ্ছার সাথে সাংঘর্ষিক এবং বাস্তবসম্মত নয়। ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের আক্রমণ প্রতিহত করতে এবং তাদের লক্ষ্য অর্জন ঠেকােত প্রধান ভূমিকা পালন করেছে।

সূত্রটি উল্লেখ করেছে, আইডিএফ গাজা উপত্যকা এবং মিশরের মধ্যবর্তী সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় গত বৃহস্পতিবার রাতে বিমান হামলা চালিয়েছে। মিসরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হামলা চালানোর আগে অবহিত করা হয়েছিল।

প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হলো যখন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে ইসরায়েলের কর্মকর্তারা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল হারজোগ বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে, এবং এটি বছর লাগবে না।

কাতারের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মিশর উত্তর সিনাইয়ে মোতায়েন করা তাদের বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। রাফাতে স্থল আক্রমণের পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে গাজার সাথে ১৪ কিলোমিটার সীমান্ত এলাকায় তারা প্রস্তুত রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন