অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে আগামী বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সোমবার অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ঈদুল ফিতরের এ তারিখ ঘোষণা করে বলে জানিয়েছে গালফ নিউজ।
এর ফলে, অস্ট্রেলিয়ায় ৩০টি রোজা পালন করা হচ্ছে। দেশটির আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে ফতোয়া কাউন্সিল।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও৷ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আয়োজন করা হয়েছে। চাঁদ দেখা গেলে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় ৩০ রমজান শেষে বুধবার ঈদুল ফিতর হিসেবে তারিখ ঘোষণা করা হবে।
