দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে। এসব দেশে বাড়ছে চীনের প্রভাব।
সম্প্রতি আসিয়ান স্টাডিজ সেন্টার পরিচালিত সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের সঙ্গে সম্পৃক্ত হতে পছন্দ করছে। এসব দেশকে যুক্তরাষ্ট্র কিংবা চীনকে বেছে নিতে বললে তারা চীনকেই বেছে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের আসিয়ান স্টাডিস সেন্টারের পরিচালিত সমীক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার নেশনস অ্যাসোসিয়েশনের (আসিয়ান) বিভিন্ন সেক্টর থেকে ১৯৯৪ জন অংশগ্রহণকারীর প্রতিক্রিয়া সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার সর্বাধিক সংখ্যক অংশগ্রহণকারী রয়েছেন।
সমীক্ষায় দেখা গেছে চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তি নিয়ে উদ্বেগের কারণে তাদের প্রতি এখনো কিছুটা অবিশ্বাস রয়েছে দক্ষিণ-পূর্ব এশীয়দের মধ্যে। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এখন চীনকে আসিয়ানের জন্য সবচেয়ে কৌশলগতভাবে প্রাসঙ্গিক অংশীদার হিসেবে বিবেচনা করা হয়।
সমীক্ষায় আরো দেখা গেছে, জাপান এই অঞ্চলের সবচেয়ে বিশ্বস্ত প্রধান শক্তি হিসেবে রয়ে গেছে। তবে বেইজিংয়ের দক্ষিণ চীন সাগরের দাবি নিয়ে উদ্বেগের কারণে কিছু দেশ এখনো ওয়াশিংটনকে পছন্দ করে। চীন আশিয়ানের জন্য কৌশলগতভাবে প্রাসঙ্গিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।
অনেক দক্ষিণ-পূর্ব এশিয় বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দাকে ভয় পায়। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সেই উদ্বেগ আরো বেড়েছে।
জরিপটি আসিয়ানের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা এবং জড়িত থাকার জন্য পরাশক্তিদের আসার দিকেও ইঙ্গিত করে। সাম্প্রতিক কূটনৈতিক কার্যকলাপ এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার জন্য চীনের প্রচেষ্টাকে তুলে ধরে।
