Logo
Logo
×

আন্তর্জাতিক

কংগ্রেসের ইশতেহার, বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০২ এএম

কংগ্রেসের ইশতেহার, বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। শুক্রবার (৫ এপ্রিল) দিল্লিতে এআইসিসি’র সদর দফতরে এটি প্রকাশ করা হয়। এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘ন্যায় পত্র’। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।

সাধারণ নির্বাচনের আগে দলীয় প্রধান মল্লিকার্জুন খার্গ এবং দলের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

কংগ্রেস তার ইশতেহারে পঞ্চ ন্যায় বা ‘ন্যায়বিচারের পাঁচটি স্তম্ভ’র ওপর জোর দিয়েছে। এগুলো হলো ‘যুব ন্যায়’, ‘নারী ন্যায়’, ‘কিষাণ ন্যায়’, ‘শ্রমিক ন্যায়’ এবং ‘হিসসেদারি ন্যায়’। পাশাপাশি লোকসভা নির্বাচনের জন্য তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে জনগণকে দেওয়া গ্যারান্টিগুলোর ওপরও জোর দিয়েছে দলটি।

ইশতেহারে তিন ‘ডাব্লিউ’র ওপর জোর দেওয়া হয়েছে: ওয়ার্ক, ওয়েলফেয়ার এবং ওয়েলথ। পাঁচটি স্তম্ভের মাধ্যমে ন্যায় বিচারের প্রতি কংগ্রেসের প্রতিশ্রুতিকে জোরদার করা হয়েছে। সেগুলো হলো ইয়ুথ জাস্টিস, জেন্ডার জাস্টিস, ফার্মার্স জাস্টিস, ওয়ার্কার্স জাস্টিস এবং ইকুইটি জাস্টিস।

ইশতেহারের ‘বৈদিশিক নীতি’ অংশে বলা হয়েছে- ভারতের নিকটতম প্রতিবেশীদের প্রতি আরও বেশি মনোযোগ দেবে কংগ্রেস। এতে বলা হয়েছে, ‘আমরা নেপাল ও ভুটানের সাথে আমাদের বিশেষ সম্পর্কের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠিত করবো এবং নিজেদের পারস্পরিক সুবিধার জন্য তাদের শক্তিশালী করবো।’

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রসঙ্গে বলা হয়েছে, ‘আমরা দক্ষিণ এশিয়ার দুই সর্বাধিক জনবহুল দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করবো। আমরা দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার সাথে কাজ করবো। আমরা শ্রীলঙ্কাকে রাজনৈতিক সমস্যা সমাধানে (বিশেষ করে তামিলদের) সাথে সহায়তা করব।’

আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, ‘আমরা মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ঠিক করবো এবং মিয়ানমারের জনগণের রাজনৈতিক ও মানবাধিকার রক্ষায় দেশটির সঙ্গে কাজ করবো।’

পাকিস্তানের সাথে সম্পৃক্ততা নির্ভর করবে মূলত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অবসান ঘটাতে দেশটির সদিচ্ছা এবং ক্ষমতার ওপর।

ইশতেহারে বলা হয়েছে, ‘কংগ্রেস ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ঠিক করতে কাজ করবে যা বর্তমান সরকার কর্তৃক ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা এবং মানবাধিকার দমনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন