Logo
Logo
×

আন্তর্জাতিক

লন্ডনে রমজানের আয়োজনে আতঙ্কিত রিচার্ড ডকিন্স

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম

লন্ডনে রমজানের আয়োজনে আতঙ্কিত রিচার্ড ডকিন্স

রিচার্ড ডকিন্স

যুক্তরাজ্যের লন্ডনে রমজানের আয়োজন দেখে আতঙ্কিত বলে জানিয়েছেন লেখক ও জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স। গত রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।

রিচার্ড ডকিন্স বলেন, খ্রিস্টানদের বড়দিনের চেয়ে রমজানে লন্ডন যেভাবে সজ্জিত হয়েছে তাতে তিনি কিছুটা আতঙ্কিত।

ডকিন্স ধর্মে বিশ্বাস না করলেও খ্রিস্টান ধর্ম চর্চা করেন বা নিজেকে সাংস্কৃতিক খ্রিস্টান বলে দাবি করেন। একই সঙ্গে ডকিন্স বিশ্বাস করেন, যুক্তরাজ্য একটি খ্রিস্টান দেশ।

তিনি বলেন, আমি খ্রিস্টান ধর্মে বিশ্বাস না করলেও এই ধর্মের রীতি-নীতি মেনে চলতে ভালো লাগে। খ্রিস্টান ধর্মের ঐতিহ্য আমার পছন্দ। নিজেকে সাংস্কৃতিক খ্রিস্টান বলে মনে করি।

খ্রিস্টান ধর্মের মতো অন্য কোনো ধর্ম জায়গা করে নিলে সেটি খুবই ভয়ংকর হবে বলে মনে করেন এই ব্রিটিশ বিজ্ঞানী।

তবে তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অনেকে বলছেন, যুক্তরাজ্যে খ্রিস্টান ধর্মের পতনের পেছনে তার হাত রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন