Logo
Logo
×

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচন ঘিরে অভিনব পরিকল্পনা সিপিএমের

লোকসভা নির্বাচন ঘিরে অভিনব পরিকল্পনা সিপিএমের

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৪ এএম

লোকসভা নির্বাচন ঘিরে অভিনব পরিকল্পনা সিপিএমের

লোকসভা নির্বাচন ঘিরে অভিনব পরিকল্পনা সিপিএমের

ভারতের লোকসভা নির্বাচনে অভিনব প্রচার পরিকল্পনা করেছে পুরোনো দল সিপিএম। এআই সঞ্চালিকা তাদের প্রচার করবেন। প্রার্থী করা হয়েছে যুব নেতাদের। আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে বামপন্থি দল সিপিএম। তারা এবার প্রচারে এআই বা কৃত্রিম মেধার সাহায্য নিচ্ছে। তাদের প্রচারের সঞ্চালিকা এবার এআই নারী। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিপিএম এই এআই সঞ্চালিকার নাম দিয়েছে সমতা। তিনি প্রতিদিন খবর পড়বেন। সেখানে রাজনৈতিক পরিস্থিতির কথা বলবেন। বিচার-বিশ্লেষণ করবেন। সামাজিক মাধ্যমে 'ফোকাস অন বেঙ্গল' নামে একটা অনুষ্ঠান প্রচার করবে সিপিএম। তার সঞ্চালিকা হবেন সমতা। প্রথমে এই খবর হবে ইংরেজিতে। তবে বাংলাতেও খবর করার ভাবনা আছে।

এই পুরো ধারণাটা দলের যুব কর্মীদের। তারাই এআইয়ের মাধ্যমে খবর প্রচারের ব্যবস্থা করছেন। তারাই পুরো দায়িত্বে আছেন। নিজেরাই প্রযুক্তির দিকটা সামলাচ্ছেন। বস্তুত এবার লোকসভা ভোটে সিপিএমে যুবদেরই প্রাধান্য দেয়া হচ্ছে। শুধু যুবদের পরিচালনায় এআই সঞ্চালিকা খবর পড়বেন তাই নয়, প্রার্থী হিসাবেও যুবদের প্রাধান্য দেওয়া হয়েছে।

গত ১৩ বছর ধরে সিপিএমের মধ্যে ধীরে হলেও নতুন মুখদের নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগে ব্রিগেডে ডিওয়াইএফআই-এর ডাকা জনসভা সফল হয়েছে। প্রচুর মানুষ এসে ব্রিগেড ভরিয়ে দিয়েছেন। তারপর এবার প্রার্থীদের নামের ক্ষেত্রেও যুবরা প্রাধান্য পেয়েছে। তারা সিপিএমে নতুন হাওয়াও বইয়ে দিয়েছেন।

প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র ডিডাব্লিউকে বলেছেন, 'ব্রিগেডে দেখা গেছে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে সভার সূচনা হচ্ছে। লাল পতাকার থেকেও উপরে স্থান পেয়েছে জাতীয় পতাকা। এসব সিপিএমের মতো বাম দলে আগে ভাবা যায়নি। নতুন প্রজন্মের নেতারা অনেককিছু বদলে দিচ্ছেন। গোঁড়ামি বর্জন করছেন।'

সিপিএমের এ পর্যন্ত ঘোষিত ১৭ জন প্রার্থীর মধ্যে পাঁচজন বাদে ১২ জনই নতুন প্রার্থী। তাদের অধিকাংশই যুব প্রার্থী। তাই শতাংশের হিসাবে ৭০ শতাংশ প্রার্থীই নতুন।

পশ্চিমবঙ্গে ৩৪ বছর ক্ষমতায় থাকা সিপিএমের অবস্থা ভালো যাচ্ছে না। গত বিধানসভায় তারা একটি কেন্দ্রেও জয়ী হতে পারেনি। গত লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে সিপিএমের একজনও জিততে পারেননি। ২০১১ থেকেই দলের মধ্যে বারবার একটা বিষয় নিয়ে কথা হয়েছে, তা হলো, দলের বয়স্ক নেতাদের জায়গায় যুব ও নতুন মুখদের নিয়ে আসেত হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন