Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কোতে আটক হামলাকারীদের মধ্যে ২ জনের দায় স্বীকার

মস্কোতে আটক হামলাকারীদের মধ্যে ২ জনের দায় স্বীকার

Icon

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম

মস্কোতে আটক হামলাকারীদের মধ্যে ২ জনের দায় স্বীকার

মস্কোতে আটক হামলাকারীদের মধ্যে ২ জনের দায় স্বীকার

রাশিয়ার মস্কোয় হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ চারজন গত শুক্রবার কনসার্ট হলে হামলা চালিয়ে অন্তত ১৩৭ জনকে হত্যা করেছেন।

 সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, গ্রেফতারের পর ওই চার ব্যক্তির মধ্যে তিনজনকে মস্কোর একটি আদালতে চোখ বেঁধে হাজির করা হয়। আর চতুর্থজনকে আনা হয় হুইলচেয়ারে করে। তাদের সবার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ।

আদালতে হাজির করা চারজন হলেন, দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ।

যদিও মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস। এরপরও রাশিয়া বলছে এ ঘটনায় ইউক্রেনের সংশ্লিষ্টতা রয়েছে। তবে কিয়েভ এ অভিযোগকে হাস্যকর বলছে। 

এক ভিডিওতে দেখা যায়, রাজধানী মস্কোর বাসমানি ডিস্ট্রিক্ট আদালতে গ্রেফতার চার ব্যক্তির মধ্যে তিনজনকে চোখ বেঁধে হাজির করছে মুখোশ পরা পুলিশ। তিনজনকেই আহত অবস্থায় দেখা যায়। এ সময় মিরজোয়েভ ও রাচাবালিজোদার চোখে কালো দাগ ছিল। রাচাবালিজোদার কান ছিল ভারী ব্যান্ডেজে মোড়া। আর ফারিদুনির মুখ ছিল বেশ খানিকটা ফোলা এবং হুইলচেয়ারে করে আনা ফায়জভের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছিল।

গ্রেফতারকৃত চারজনের মধ্যে মিরজোয়েভ ও রাচাবালিজোদা অপরাধ স্বীকার করেছে। এদের মেধ্যে মিরজোয়েভ তাজিকিস্তানের নাগরিক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন