Logo
Logo
×

আন্তর্জাতিক

লিবিয়ায় মিলল অভিবাসীদের গণকবর

লিবিয়ায় মিলল অভিবাসীদের গণকবর

Icon

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৬:০৯ এএম

লিবিয়ায় মিলল অভিবাসীদের গণকবর

লিবিয়ায় মিলল অভিবাসীদের গণকবর

লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মরুভূমিতে একটি গণকবরে অন্তত ৬৫ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। এই তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)। এসব অভিবাসী কীভাবে মারা গেলেন এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে আইওএম।

শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আইওএম এর ধারণা- এই অভিবাসীদেরকে সম্ভবত ভূমধ্যসাগর অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে এ মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় গভীরভাবে বিস্মিত আইওএম জানিয়েছে লিবিয়ায় আবিষ্কৃত এ গণকবর নিয়ে তদন্ত করছে দেশটি।

গণকবরটি দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া গেছে। এখন ঘটনাটি লিবিয়া তদন্ত করছে বলে জানিয়েছে আইওএম। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, অভিবাসীদের নিখোঁজ বা প্রাণহানির প্রতিটি খবরই এক-একটি শোকার্ত পরিবারকে প্রতিনিধিত্ব করে। ওইসব পরিবার তাদের প্রিয়জনদের সম্পর্কে উত্তর খুঁজছেন বা বিপর্যয়কর অবস্থার সম্মুখীন হয়েছেন।’

তিনি আরও বলেছেন, ক্রমবর্ধমান এই মৃত্যু এবং অভিবাসীরা যে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়ছেন তাতে এটা স্পষ্ট যে, এটি অপর্যাপ্ত পদক্ষেপের কারণেই হচ্ছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি বলেছে, সর্বশেষ এই ট্র্যাজেডিটি অভিবাসীদের চোরাচালান এবং বৈধ অভিবাসনের জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন