Logo
Logo
×

আন্তর্জাতিক

কপালে তিন সেলাই, চিকিৎসকদের পর্যবেক্ষণে মমতা

কপালে তিন সেলাই, চিকিৎসকদের পর্যবেক্ষণে মমতা

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৯ পিএম

কপালে তিন সেলাই, চিকিৎসকদের পর্যবেক্ষণে মমতা

কপালে তিন সেলাই, চিকিৎসকদের পর্যবেক্ষণে মমতা

নিজ বাড়িতে ব্যায়াম করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়েছে। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে। পেছন থেকে ধাক্কা লাগার কারণেই মমতা পড়ে গিয়েছেন বলে জানান মণিময়। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে পেছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তাঁর মস্তিষ্কে আঘাত লেগেছে। গভীর ক্ষত হয়েছে কপালে। ক্ষতস্থান থেকে অনেকটা রক্তও বেরিয়েছে।’

হাসপাতালের পরিচালক বলেন, ‘হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে দেখেছেন। ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়। ইসিজি, সিটি স্ক্যান-সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে রাতে তাঁকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান।’

শুক্রবারও হাসপাতালে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে। এমনটাই জানিয়েছেন এসএসকেএমের ডিরেক্টর। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার বিকেলে একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন মমতা। সেখান থেকে কালীঘাটের বাড়িতে ফেরেন। কীভাবে কখন কোন পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন, তা যদিও স্পষ্ট নয়। বাড়িতে সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ময়নাগুড়ির কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কালীঘাটে গিয়েছিলেন তিনি। অভিষেকের গাড়িতেই আহত মমতাকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে সেলাই এবং প্রয়োজনীয় চিকিৎসার পর আবার বাড়ি ফিরিয়ে আনা হয় মমতাকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন