Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের তৈরি যুদ্ধবিমান ‘তেজোস’ বিধ্বস্ত

ভারতের তৈরি যুদ্ধবিমান ‘তেজোস’ বিধ্বস্ত

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৩:২১ এএম

ভারতের তৈরি যুদ্ধবিমান ‘তেজোস’ বিধ্বস্ত

ভারতের তৈরি যুদ্ধবিমান ‘তেজোস’ বিধ্বস্ত

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

 দেশটির রাজস্থান রাজ্যের জয়সলমীরে স্টুডেন্ট হোস্টেলের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছে। ভারতের নিজস্ব যুদ্ধবিমানের প্রথম দুর্ঘটনা।

পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছে জানিয়ে ভারতের বিমান বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস বিমান আজ জয়সলমীরে একটি অপারেশনাল প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব এনকোয়ারি গঠন করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন