Logo
Logo
×

আন্তর্জাতিক

ন্যাটোর ৩২তম সদস্য সুইডেন

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৬:২৬ এএম

ন্যাটোর ৩২তম সদস্য সুইডেন

বাঁ থেকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। ছবি: এএফপি

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। সিএনএন জানিয়েছে, গত দুই বছর ধরে আলাপ-আলোচনার পর ৩২তম দেশ হিসেবে ন্যাটোর সদস্যপদ পেয়েছে সুইডেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের সব প্রক্রিয়া শেষ করেছে সুইডেন।

এক প্রতিক্রিয়ায় সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, “একতা ও সংহতি হবে সুইডেনের আলোকবর্তিকা।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, “এটি সুইডেনের জন্য, আমাদের জোটের জন্য এবং ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত।”

এর আগে, আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড ৩১তম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়। দেশ দুটির সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই তারা ন্যাটোতে যোগ দিল। মূলত, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে রাশিয়াকে চাপে রাখার জন্য সুইডেন ও ফিনল্যান্ডের মতো দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন