Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের বিচার চাইলেন ম্যাক্রোঁ

ইসরায়েলের বিচার চাইলেন ম্যাক্রোঁ

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৬:৪৭ এএম

ইসরায়েলের বিচার চাইলেন ম্যাক্রোঁ

ইসরায়েলের বিচার চাইলেন ম্যাক্রোঁ

ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিচার চাইলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির পক্ষ নিয়ে তিনি ইসরায়েলি সেনাদের বিচার দাবি করেছেন। 

শনিবার (০২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত বৃহস্পতিবার গাজায় ত্রাণ প্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ম্যাক্রোঁ। তিনি এতে ইসরায়েলি সেনাদের ভূমিকার সত্যতা ও বিচার দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, গাজার ছবিগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করছি। ইসরায়েলি সেনারা বেসামরিক লোকদের নিশানা করেছে। আমি এ গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সত্য ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার বিষয়টিও পোস্টে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধ কার্যকর করা জরুরি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার উপত্যাকায় ত্রাণপ্রত্যাশীদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে করে অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাত শতাধিক ফিলিস্তিনি।

যদিও ইসরায়েলের দাবি, গাজার বাসিন্দারা ত্রাণের ট্রাক ঘিরে ফেলেছিল। এতে করে বিতরণের দায়িত্বে থাকা ইসরায়েলি সেনাদের বিপদের মুখে পড়েছিলেন। তাদের মতে, এ সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এ নিয়ে ইসরায়েলের এক কর্মকর্তার দাবি, ‘সেনারা সামান্য প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা ত্রাণবাহী ট্রাকের এতবেশি কাছাকাছি চলে এসেছিল যে তাতে ইসরায়েলি সেনারা ভয় পেয়ে গেছিলেন। তিনি গাজার হতাহতের সংখ্যা উড়িয়ে দিলেও এ নিয়ে নিজে কোনো মন্তব্য করেননি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন