Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৬

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৬

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৬

নিউইয়র্কে গোলাগুলিতে হতাহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়।

দমকল বিভাগ জানিয়েছে, হামলার ঘটনার পর বিকেল সাড়ে ৪টার পর স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনো হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। যেখানে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যাই বেশি এবং প্রায় এক তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন