Logo
Logo
×

আন্তর্জাতিক

সন্তান জন্ম দিলেই মিলবে ৮২ লাখ টাকা!

সন্তান জন্ম দিলেই মিলবে ৮২ লাখ টাকা!

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ এএম

সন্তান জন্ম দিলেই মিলবে ৮২ লাখ টাকা!

সন্তান জন্ম দিলেই মিলবে ৮২ লাখ টাকা!

বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়া। জন্মহার বাড়াতে একটি সন্তান নিলেই পাওয়া যাবে ৭৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮২ লাখ টাকার বেশি। নারী কর্মীদের জন্য অভিনব এ ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি কোম্পানি।

সিউলভিত্তিক কোম্পানি বুইয়ং গত সোমবার একটি অনুষ্ঠানে ২০২১ সাল থেকে তাদের কোম্পানিতে কর্মরত নারীদের ৭০টি বাচ্চা জন্ম দেওয়ার জন্য মোট ৫ দশমিক ২৫ মিলিয়ন বা ৫২ লাখ ৫০ হাজার ডলার পুরষ্কার দেওয়া হয়।

বুইয়ং কোম্পানির চেয়ারম্যান লি জুং কিউন বলেন, দক্ষিণ কোরিয়ায় যেভাবে প্রজনন হার কমছে, তেমনটা চলতে থাকলে আগামী ২০ বছরে আমাদের দেশ অস্তিত্ব সংকটে পড়তে পারে।

তিনি বলেন, একটি পরিবারে কয়টি সন্তান থাকবে তা অনেক সময় সেই পরিবারের আর্থিক সঙ্গতির ওপর নির্ভর করে। অনেক সময় দেখা যায়, সন্তান লালন-পালন করা ও তার ভবিষ্যতের বিষয়টি ভাবতে গিয়ে অর্থ সরবরাহ না করতে পারার জন্যও অনেকে বেশি সন্তান নিতে চান না। তাই আমরা কর্মীদের বোনাস দেওয়ার কথা ভেবেছি।

সূত্র: সিএনএন

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন