Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে : সৌদি

ইসরায়েলকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে : সৌদি

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১১:১১ পিএম

ইসরায়েলকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে : সৌদি

ইসরায়েলকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে : সৌদি

গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে ছয়টি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার এ সিদ্ধান্তকে সৌদি আরব স্বাগত জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের রায়ের পর আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য আরো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক আদালত গাজা ইস্যুতে শুক্রবার রায় দেয়। এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর হতাশ হয়েছে ইসরায়েল। কারণ দক্ষিণ আফ্রিকার যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির যে আদেশ দিতে বলেছিল আদালতকে, তা দেয়া হয়নি। এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি।

এ রায়ের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে থাকবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত এবং সমস্ত বন্দী ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাবে।

আইসিজের আজকের রায়ে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইসরায়েলকে অবশ্যই সব ব্যবস্থা নিতে হবে বলে বলা হয়েছে। তবে আইসিজে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে দক্ষিণ আফ্রিকার অনুরোধের সাথে একমত হননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন