Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধের নির্দেশ আইসিজের

Icon

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৪২ এএম

গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধের নির্দেশ আইসিজের

ফিলিস্তিনের গাজায় নারকীয় গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৬ জানুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের আইসিজের সদর দপ্তর থেকে  এ আদেশ দেওয়া হয়। 

কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, এর আগে প্রায় দুই সপ্তাহ আগে গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। এই অভিযোগের শুনানির পর শুক্রবার আইসিজের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। 

প্রতিবেদনে বলা হয়, হেগে অবস্থিত আইসিজে দুই পক্ষেরই বক্তব্য শুনেছে। এতে ইসরাইল গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। তবে শেষ পর্যন্ত দেশটিকে গণহত্যা বন্ধের নির্দেশ দিলো আইসিজে। যদিও আন্তর্জাতিক এই আদালতের কোনো দেশকে তার রায় মানতে বাধ্য করার কোনো সুযোগ নেই। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই রায় ব্যাপক গুরুত্ব বহন করে।

আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, এই মামলায় রায় দেয়ার এখতিয়ার তার রয়েছে। আদালত ইসরাইলকে গাজা উপত্যকায় গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে আগামী এক মাসের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছে আইসিজে। 

আদালতটি জানিয়েছে যে, ইসরাইলকে অবশ্যই গাজায় গণহত্যার সঙ্গে যুক্তদের প্রতিরোধ করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। ইসরাইলকে সেখানে মানবিক সাহায্যের অনুমতি দিতে হবে। ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য আরও ব্যবস্থা নিতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আইসিজে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন